ব্যাট হাতে রানখরায় সমালোচনার মুখে পড়েছিলেন লিটন দাস। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন বাংলাদেশের এই তারকা। এবার দুই বিভাগে নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেই টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন লিটন।টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করেছেন লিটন। তার এই কীর্তি বাংলাদেশের ক্রিকেটেও নতুন মাইলফলক।
আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনে উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এর আগে এক টেস্টে বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে।
২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৭টি ডিসমিসাল করেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এদিন তাকেও ছাড়িয়ে গেলেন লিটন।
শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও এই টেস্টে উজ্জ্বল লিটন। দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি তাকে রেকর্ডটির ক্ষেত্রে অনন্য করে তুলেছে। তবে এক টেস্টে দুটি অর্ধশতক ছাড়াই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত। তাদের প্রত্যেকের ডিসমিসাল ১১টি।
The post লিটনের বিশ্ব রেকর্ড appeared first on Mohona Tv.
