মানিকগঞ্জের দৌলতপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় দৈনিক ‘কালবেলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য এসকে রাসেল ও মো. কাউসার আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মো. আব্দুল আল মামুন বলেন, মাত্র ৪ বছরে কালবেলা বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। কালবেলা গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছে। দৌলতপুর প্রেসক্লাবের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।
আলোচনা শেষে কেক কেটে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
