সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দ্বীপ নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পায় শিশুটি।
বিজ্ঞাপন
দ্বীপের অকালমৃত্যুর বিষয়ে তার কাকা বিপ্লবের ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার আদরের ভাতিজা দ্বীপ আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে।
তার সমাধি গতকাল ১৩/১০/২০২৬, রোজ মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন করা হয়েছে।
আমার ভাতিজা হিসেবে আপনারা যারা ওকে ভালোবেসেছেন, ওর জন্য দোয়া /আশীর্বাদ করেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ - ওর আত্মার শান্তির জন্য আশীর্বাদ/দোয়া করবেন।’
বিজ্ঞাপন
খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন অনেকে।
স্বপ্নীল সিন্ধু নামের একজন মন্তব্য করেন, ‘কেউ কি শত্রুতা করে পুকুরে ফেলে দিয়েছে কিনা, খতিয়ে দেখা হোক। বাংলাদেশে কোনোকিছুই এখন অসম্ভব না। কারো ভালো কেউ সহ্য করতে পারে না। বাচ্চাটার ভিডিও অনেক বেশি ভাইরাল হতো বলে, হয়তো তাদের আশপাশের চেনাপরিচিত লোকজনের সহ্য নাও হতে পারে।’
বিজ্ঞাপন
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার গণমাধ্যমকে বলেন, পানিতে ডুবে দ্বীপ শীল নামে এক তিন বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে ওই শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়।
এমএমএআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
