শনিবার উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন মণ্ডপে পদপিষ্ট হওয়ার ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সম্পূর্ণ অন্য রূপ ধরা পড়ল মধ্য কলকাতার জনপ্রিয় সন্তোষ মিত্র স্কোয়্যারে। ‘বন্দেমাতরম্’ থিম ও চোখধাঁধানো লেজার লাইট শো দেখার জন্য বরাবরের মতো ভিড় থাকলেও এ দিন মণ্ডপ ও সংলগ্ন চত্বরে দেখা গেল চরম প্রশাসনিক তৎপরতা। পুলিশ ও পুজো উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে ব্যারিকেড আরও মজবুত করা হয়েছে, প্রবেশ ও প্রস্থানের পথ সম্পূর্ণ পৃথক রেখে দফায় দফায় দর্শনার্থীদের ছাড়া হচ্ছে এবং ওয়াচ টাওয়ার ও সিসিটিভি থেকে চলছে কড়া নজরদারি। চোরবাগান বিপর্যয়ের পর সন্তোষ মিত্র স্কোয়্যারের এই কঠোর নিরাপত্তা ও গ্রাউন্ড রিয়্যালিটির এক্সক্লুসিভ ছবি দেখতে চোখ রাখুন এই সময়-এ।