
বৈভবের রেকর্ড ভাঙতে পারলেন না অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জেক ফ্রেসার-ম্যাকগার্কছবি: X
Published on
:
1 min read
ওয়ান-ডে কাপে ঝোড়ো ইনিংস খেলে শিরোনামে উঠে এলেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জেক ফ্রেসার-ম্যাকগার্ক। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে গড়লেন নয়া নজির। লিস্ট ‘A’ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিলেন ২৪ বছরের এই ব্যাটার। একটুর জন্য ভাঙতে পারলেন না বৈভব সূর্যবংশীর রেকর্ড। ১১ বলে হাফ সেঞ্চুরি করে এই তালিকার শীর্ষে আছে বৈভব। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করে আউট হন জেক ফ্রেসার-ম্যাকগার্ক।
