চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড শনিবার রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মা-ইলিশ শিকার করায় হাতেনাতে দুই জেলেকে আটক করা হয়। এদের ১৩ দিন করে কারাদ- ও ৪০০ টাকা করে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।