প্রতিবেদন লোড হচ্ছে…‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক’, নতুন ছবি দিয়ে জয়া | Ayar News
প্রথম আলো · বিনোদন
‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক’, নতুন ছবি দিয়ে জয়া
২১/১০/২০২৬
ফেসবুকে বেশ সরব জয়া আহসান। প্রতিনিয়ত ছবি পোস্ট করেন। আজও তাই করলেন। ছবিগুলোতে জয়া অন্য রকম সাজ নজর কেড়েছে। একনজরে দেখুন অন্য রকম জয়ার সাতটি ছবি।
নতুন কোনো ছবির খবর দেননি জয়া আহসান। তবে একাধিক সিনেমা নিয়ে আলাপ চলছে বলে জানা গেছে। কয়েক দিন ধরে নানা রকম সাজের ছবি পোস্ট করেছেন। আজ সন্ধ্যায় এই স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক।’জয়ার পোস্ট করা স্থিরচিত্রে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘জয়া... তুমি আমার নও। আমিও তোমাকে পেতে অধঃপতিত নই, শুধু তোমাকে দেখেই আমার হৃদয় ভালোবাসায় বিশ্বাস করে।’কেউবা লিখেছেন, ‘দুষ্টুমি ছাড়া জীবনটাই ফিকে।’ কেউবা লিখেছেন, ‘সেই দুষ্টুমি অনুভূতি বেঁচে থাকার আশা দেখায়...।’অন্য রকম সাজে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে জয়া ক্যাপশনে লিখেছেন, ‘দেবী সত্তা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি...আমার ভেতরের আলোয়...আমার ভেতরের দুর্গা…।’ জয়ার এই পোস্টে দেড় হাজারের বেশি মন্তব্য এসেছে।জয়া আহসান অভিনীত সর্বশেষ সিনেমা ‘আজও আর্ধাঙ্গিণী’। গত ১০ জুলাই মুক্তির পর টানা ১০০ দিন প্রদর্শনীর মাইলফলক পূর্ণ করেছে সিনেমাটি। প্রযোজনা সংস্থাটি যাকে বলেছে ‘ব্লকবাস্টার হিট’। ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ বাণিজ্যিক সাফল্য পেয়েছিল, এটি তারই সিকুয়েল। আগের কিস্তির মতো সিনেমাটিতে প্রধান প্রধান চরিত্রে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য।‘আজও আর্ধাঙ্গিণী’ সিনেমায় মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘মেঘনা চরিত্রটা তো আগে থেকেই তৈরি ছিল। তারপর সময় কিছুটা কেটে গেছে। শহরটা মেঘনার অনেকখানি হয়ে গেছে। ও পরিবারের একটি অংশ হয়ে গেছে। পরিবারে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাচ্চাটা বড় হয়েছে। মেঘনার জীবনে নতুন নতুন আরও চরিত্র এসেছে। যেমন করে সিনেমাতে নতুন চরিত্রগুলো আসে। ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সংসারে এবারও নানা রকমের টানাপোড়েন তৈরি হয়, অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় মেঘনাকে। নতুন সিনেমায় সেটাই উঠে এসেছে।’আজ বুধবার সকালে এই স্থিরচিত্রটি পোস্ট করে জয়া লিখেছেন, ‘সকালটা সুন্দর হোক, মনটা ভালো থাকুক আর সারা দিন মুখে হাসি থাকুক।’ জয়ার সেই ছবির মন্তব্যের ঘরে দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ লিখেছেন, ‘বিউটিফুল।’