
সেঞ্চুরি করে সেলিব্রেশন রিঙ্কু সিংয়েরEi Samay
Published on
:
1 min read
মিলছে না টিম ইন্ডিয়ায় সুযোগ, কিন্তু রিঙ্কু সিং রান করে যাচ্ছেন। চলতি রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে দ্বিতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে ১৮৬ বলে ১১৮ রানে অপরাজিত ইনিংস খেললেন তিনি। এর আগে রঞ্জির প্রথম ম্যাচে বিহারের বিরুদ্ধে তিনি ১১২ রান করেছিলেন। এই জোড়া ইনিংসের উপর ভর করে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৫টা ম্যাচে ৩৯৮৭ রান করলেন। ঝুলিতে রয়েছে ১১টা সেঞ্চুরি ও ২৩টা হাফ সেঞ্চুরি।
