সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২১ অক্টোবর) ভোরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মদিনা ও পূর্বাঞ্চলে চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
পৃথক এক বিবৃতিতে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা আরও একটি ড্রোন ধ্বংস করেছে জোটের বাহিনী।
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সংঘাত বাড়তে থাকার মধ্যে এ ঘটনা ঘটল। হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।
বিজ্ঞাপন
২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটিতে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানও চালাচ্ছে তারা। ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুথি গোষ্ঠী।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
