নিজস্ব চিত্রগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
Published on
:
1 min read
রাজ্যের সব আদালতে সিগারেট, পান ও গুটকা বন্ধ করতে চেয়ে জেলা জজকে চিঠি দিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলায় মামলায় শুনানির সময়ে এ কথা জানান প্রধান বিচারপতি। তার সঙ্গেই সব আদালত চত্বরে ঢোকার সময়ে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার প্রস্তাব প্রধান বিচারপতির। বার অ্যাসোসিয়েশনগুলিকে এই বিষয়ে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির প্রস্তাব, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ যদি করে। সেই সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানালে, তবেই প্রধান বিচারপতি সব আদালতের ঢোকার সময়ে মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষা করার নির্দেশিকা জারি করবেন।
স্মোকিং জ়োন-এর প্রস্তাব:
এ দিন এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জ়োন করার প্রস্তাব দিয়েছেন।
যে মামলা নিয়ে শুনানির সময়ে এই আলোচনা হয়েছে, সেটি বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা। ওই ঘটনায় নির্যাতিত আইনজীবীকে ডেকে এখনও জবানবন্দি রেকর্ড করেনি পুলিশ। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন বারুইপুর আদালতের ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে রাজ্যকে।