স্টাফ রিপোর্টার:নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪ appeared first on sokalerkhobor24.com.
