পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তবে আদালতের রায় ঘোষণার আগেই উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান মাসুদ মিয়া। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে সাজা এড়িয়ে পলাতক থাকা মাসুদ মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
The post ধুনটে চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
