ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে রুটিন প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফরাসি বিমান বাহিনীর একটি ‘মিরাজ ২০০০ডি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং অপর এক ক্রু সদস্য (নেভিগেটর) এখনো নিখোঁজ রয়েছেন
বুধবার (২১ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনী এই তথ্য নিশ্চত করেছে।
ন্যান্সি-ওচি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি গত মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের নিকটবর্তী ম্যুর্ত-ই-মোসেল বিভাগে বিধ্বস্ত হয় বিমানটিতে দু'জন ক্রু সদস্য-একজন পাইলট ও একজন নেভিগেটর ছিলেন।
কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং নিখোঁজ নেভিগেটরকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ন্যান্সির উত্তর দিকের রজেভিল, ডোমভ্রে-অন-হে এবং ট্রেম্বেলকোর্ট গ্রামের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিকটবর্তী পন্ট-এ-মুসোঁ শহরের মেয়র হেনরি লেমাইন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে। একটি ড্রোনের সহায়তায় বিমানের কিছু ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় রজেভিলে একটি ক্রাইসিস কোঅর্ডিনেশন সেন্টার বা সংকট সমন্বয় কেন্দ্র খোলা হয়েছে।
দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজন্সি
আজহার/
