ফাইনাল বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন!
স্টাফ রিপোর্টার :
- আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৬
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে আফগানিস্তানের সঙ্গে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। ফাইনালে খেলতে হলে শুধু জিতলেই হবে না, সেই সঙ্গে মেলাতে হবে সমীকরণ।
বাঁচা-মরার ম্যাচে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতভাবেই। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সৌম্য সরকার। প্রসঙ্গত, লিটন দাস ইনজুরিতে ছিটকে পড়ায় তার বদলি হিসেবে দলে নেওয়া হয় পারভেজ ইমনকে।
তিনে নাজমুল হোসেন শান্ত থাকছেনই। চারে সাইফ হাসানের জায়গাও পাকাপোক্ত। অধিনায়ক তাওহিদ হৃদয় পাঁচে খেলবেন। লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ ফিরছেন। এরপর থাকছেন মোসাদ্দেক হোসেন।
রিশাদ হোসেন একাদশের বাইরে গেলে আলিস আল ইসলামের অভিষেক হতে পারে। পেস ইউনিটে ৩ পেসারের মধ্যে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
