সংবাদ বিজ্ঞপ্তি · ২৩ অক্টোবর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার গোপশহরস্থ জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে আনন্দ খেলাঘর আসর আয়োজিত দুই দিনব্যাপী ৪১তম শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রে হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সচিব মইন উদ্দিন আহমদ, বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সাব্বির আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মঈন উদ্দিন আহমেদ, শহীদ সুলেমান হোসেনের ছোট ভাই বোরহান হোসেন, সিলেট মহানগর বিএনপির সমাজকল্যাণ সম্পাদক এম এ হক বাবুল, বৃত্তি পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ শামসুল আম্বিয়া চৌধুরী (নিজাম উদ্দিন) এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফির আহমেদ কামাল।
এ ছাড়া আনন্দ খেলাঘর আসরের সভাপতি মোঃ জালাল উদ্দিন, বৃত্তি পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ গোলাম রব হাছনু, কমিটির সদস্য মোঃ গোলাম আজম মনজু, সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মাওলানা তৈয়বুর রহমান এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ আতাউর রহমান উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
