সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শাহিদ-করিনার আলিঙ্গন
বলিউডের অন্যতম জনপ্রিয় প্রাক্তন জুটি করিনা কাপুর খান এবং শাহিদ কাপুর ফের একবার খবরের শিরোনামে। মুম্বইতে অনুষ্ঠিত ‘আইফা' অ্যাওয়ার্ড শো-এর একটি প্রেস কনফারেন্সে একে অপরকে আলিঙ্গন করেন এই দুই তারকা। তাঁদের এই মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ২০০৭ সালের হিট ছবি ‘জব উই মেট’-এর গীত ও আদিত্য জুটির কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
রাজকুমারের ক্যামিও
বলিউড অভিনেতা রাজকুমার রাওকে নিয়ে নতুন গুঞ্জন সামনে এসেছে। লাভ রঞ্জনের প্রযোজনায় এবং অনুজ সাইনির পরিচালনায় নির্মিত আসন্ন রোমান্টিক ড্রামা ছবি ‘পেহলা পেয়ার দুসরি বার’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবিটি। এই ছবির সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন ছ'জন নতুন মুখ— স্পর্শ ওয়ালিয়া, আলিশা চোপড়া, কুণাল বৈদ্য, সাক্ষী বৈদ্য, তুষার চিব্বার এবং সরগুন কৌর লুথরা।
https://www.youtube.com/watch?v=TTaC77AoBTQ
দিলজিতের কনসার্টে জালিয়াতি!
আসন্ন ৩০শে অক্টোবরের কনসার্টকে কেন্দ্র করে একটি বড়সড় প্রতারণা চক্রের বিষয়ে অনুরাগীদের সতর্ক করলেন জনপ্রিয় দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে দিলজিৎ স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর টিম বা আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের জন্য কোনও ‘ভলেন্টিয়ার’ বা স্বেচ্ছাসেবী নিয়োগ করা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো অ্যাকাউন্ট ও পেজ ভলেন্টিয়ার পদের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।কিন্তু এবার এই অনুষ্ঠানের অনুমতি বাতিল করল দিল্লি পুলিশ। গায়কের বহু প্রতীক্ষিত ‘অউরা ইন্ডিয়া ট্যুর’-এর (Aura India Tour) অংশ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল। কিন্তু সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে এই আবেদন প্রত্যাখ্যান করেছে দক্ষিণ দিল্লি জেলা পুলিশ প্রশাসন।
