রোমান্টিক ও কমেডি গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। এটি প্রচারিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি দেখতে পাবেন দর্শক।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় টেলিফিল্মটি পরিচালনা করেন সানজিদ খান প্রিন্স। পারভেজ ইমামের রচনায় নির্মিত এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরীন ইউমনা।
বিজ্ঞাপন
তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, আনোয়ার হোসেন, শামস রেহমান ও শিশুশিল্পী আয়াতসহ অনেকে।

রোমান্টিক গল্প ও হাস্যরসের মিশেলে নির্মিত ‘এভাবেও প্রেম আসে’ টেলিফিল্মটি দর্শকদের বিনোদন দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরিচালক সানজিদ খান প্রিন্স জানান, নানা সংকটের পৃথিবীতে মানুষকে প্রেম ও সম্প্রীতির মধ্যে দেখতে চান তিনি। সেই ভাবনা থেকেই নির্মাণ করেছেন ‘এভাবেও প্রেম আসে’।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
