এবার আপনিই পুজোর স্টার ফটোগ্রাফার। কুমোরটুলি থেকে কোলাকুলি, মহাষ্টমীর অঞ্জলি হয়ে বিজয়ার নিরঞ্জন, পুজোর সেরা মুহূর্ত ফ্রেমবন্দি হোক আপনার লেন্সে। এবার শারদোৎসবের সেলিব্রেশন হোক সংবাদ প্রতিদিন-এর সঙ্গে। পুজোর প্রাণবন্ত মুহূর্তই পাবে সেরার স্বীকৃতি।
কোন ধরনের ছবি পাঠাতে পারেন?
প্রতিমা: দুর্গামূর্তি অথবা প্রতিকৃতি
আবহ: প্যান্ডেল ও থিম
মানুষ: সাধারণ মানুষের ভিড় ও মুড
উদযাপন: রীতি বা আনন্দ
পুজোর কলকাতা: তিলোত্তমার সাজসজ্জা
ছবি পাঠানোর নিয়মাবলি:
- একজন সর্বাধিক ৫টি ছবি জমা দিতে পারবেন।
- পাঁচটি বিভাগে শুধুমাত্র ১টি করে ছবি জমা দিতে পারবেন। অতিরিক্ত ছবি গ্রহণযোগ্য নয়।
- একজন সর্বাধিক ৫টি পৃথক বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।
- অংশগ্রহণের জন্য প্রতিযোগীর ইমেল এবং মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
- একই ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে একই বিভাগে একটির বেশি এবং সব বিভাগ মিলিয়ে পাঁচটির বেশি ছবি জমা দেওয়া যাবে না।
- ছবিতে কোনওরকম লোগো, বর্ডার ও ওয়াটারমার্ক দেওয়া যাবে না।
- ছবি জেপিজি/জেপিইজি/পিএনজি (JPG/JPEG/PNG) ফরম্যাটে হতে হবে এবং ফাইলের আকার সর্বাধিক ২এমবি হতে পারবে। ছবির মাপ সর্বনিম্ন ১০৮০ × ৬০৮ এবং সর্বোচ্চ ৪০০০ × ৪০০০ পিক্সেল (W × H) হতে হবে। প্রস্থ ১০৮০-৪০০০ পিক্সেল এবং উচ্চতা ৬০৮-৪০০০ পিক্সেলের মধ্যে থাকলে যেকোনও অনুপাত গ্রহণযোগ্য। ডিপিআই বাধ্যতামূলক নয়।
- প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। ‘সংবাদ প্রতিদিন’-এর সঙ্গে যুক্ত কেউ অংশ নিতে পারবেন না।
- ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ অক্টোবর, ২০২৬।
ছবি আপলোড করতে হবে https://www.sangbadpratidin.in/pujo-frame-2026/#pujoframe-upload – এই লিংকে। সেরা পাঁচ প্রতিযোগীকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতি বিভাগের সেরা প্রতিযোগীকে ৫ হাজার টাকা দেওয়া হবে।
