কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় এক ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুপরিচিত নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দু বিশ্বাস (মন্টু) এর বাড়িতে। নিহত দুই ব্যাক্তির এক জন অরবিন্দু বিশ্বাস এর স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস(৭০) ও তার আপন ভাই ডা.অসিত বরণ বিশ্বাস (খোকন)। শুক্রবার দুপুর ১২ টায় নবাবগঞ্জের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে কৃষ্ণারানী বিশ্বাস ও ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টায় মৃত্যু বরণ করেন ডা.অসিত বরণ বিশ্বাস। একই দিনে দুই প্রিয়জনকে হারিয়ে শোকে হত বিহব্বাল হয়ে পড়েছেন সত্তরের অধিক বয়সী অরবিন্দ বিশ্বাস। এছাড়াও একই দিনে একই বাড়িতে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় যেমনি চাঞ্চল্য ছড়িয়েছে। তেমনি শোকের মাতম চলছে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে। তবে মৃত দুজনার একজনের ছেলে ও অন্যজনের মেয়ে প্রবাসে থাকায় তাদের শেষকৃত্য (সৎকার) এর সময় নির্দিষ্টভাবে জানাতে পারেনি স্বজনরা। তবে তাদের দুজনার শেষকৃত্য নবাবগঞ্জের নিজ বাড়ীতে হবে বলে নিশ্চিত করেছেন পরিবারের লোকজন।মৃত্যু কৃষ্ণা রানী বিশ্বাস’র দুই ছেলে ও দুই মেয়ের জননী এবং ডা. অসিতবরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের পিতা ছিলেন।
The post কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃত্যু appeared first on sokalerkhobor24.com.
