ছবির ক্যাপশন: .
চপল সরদার, ঢাকা
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ৩জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। তবে মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৯ জনকে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী।
