আজ ঢাকার আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

দেশের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে নতুন একটি সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…