নওগাঁর সাপাহারে পেট্টা কোম্পানির আয়োজনে এবং সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রং-তুলির মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পপ্রতিভা তুলে ধরে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিল্পচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোই এ ধরনের প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক সাংবাদিক গোলাপ খন্দকার বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিশুদের কল্পনাশক্তি, মননশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া প্রয়োজন। আমরা আশা করি, এ আয়োজন শিক্ষার্থীদের শিল্পচর্চায় আরও উৎসাহিত করবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য পেট্টা কোম্পানিকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিল্পচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা নিজেদের প্রতিভা বিকাশের আরও সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
The post সাপাহারে পেট্টা কোম্পানির আয়োজনে সাপাহার ক্যামব্রিয়ান স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Dhaka Protidin.
