প্রতিবেদন লোড হচ্ছে…‘ভারত থেকে তাড়ানো উচিত’, ইমরানের পাকিস্তান যোগ অভিযোগে বিস্ফোরক বিজেপির প্রাক্তন সাংসদ | Ayar News
Sangbad Pratidin · বিনোদন
‘ভারত থেকে তাড়ানো উচিত’, ইমরানের পাকিস্তান যোগ অভিযোগে বিস্ফোরক বিজেপির প্রাক্তন সাংসদ
১৩/১০/২০২৬
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ইমরান খান। অভিনেতা-সহ আটক হওয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে মুম্বই পুলিশ। ‘ককরোচ’ বিক্ষোভে ইমরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। তাঁর দাবি, ইমরান খান মার্কিন নাগরিক। মুম্বই পুলিশকে অভিনেতার নাগরিকত্ব যাচাই করারও অনুরোধ জানিয়েছেন। কোনও বিদেশি নাগরিক রাজনৈতিক আন্দোলনে অংশ করতে পারেন? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।
এক্স হ্যান্ডলে কিরিট সোমাইয়া লেখেন, ‘অভিনেতা ইমরান খানকে অবিলম্বে ভারত থেকে বহিষ্কার করা উচিত।’ যদিও ইমরান খান কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যোগ দেননি। মুম্বইয়ের একজন বাসিন্দা হিসেবেই উপস্থিত ছিলেন। তাঁর দাবি, “আমার কোনও দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে এসেছি, এমন একজন মানুষ হিসেবে, যিনি এই শহরে বাসিন্দা।”
কিন্তু, ইমরানের সাফাইয়ে চিড়ে ভেজেনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোমাইয়া বলেন, “সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার প্রত্যেকেরই রয়েছে। কিন্তু ইমরান খানের মতো মানুষ ভারতে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছেন। অবিলম্বে গ্রেফতার করে দেশ থেকে বহিষ্কার করা উচিত। ইমরান খানের বিরুদ্ধে অবিলম্বে সমন জারি করার দাবি জানিয়েছি।”
I visited Gamdevi Police Station & asked action against Imran Khan. Police assured to Summon Imran Khan Police has sent a report to FRRO Foreign Citizen Division also I also filed complaint with FRRO Immigration Division at Mumbai Airport. I talked to the FRRO Officer also. https://t.co/3All9zLXhI
অভিনেতার উপর ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, “রাজনৈতিক চরমপন্থা প্রদর্শন করেছেন। ওভারসিস সিটিডেন অফ ইন্ডিয়া ওরফে ওসিআই কার্ডের আওতায় পড়ে। ওঁর আচরণ সংক্রান্ত সমস্ত প্রমাণ ও নথি আমরা পুলিশের কাছে জমা দিয়েছি। বিশেষ করে, প্রতিবাদ কর্মসূচিতে ওঁর দেওয়া ভাষণ এবং এর আগে করা মন্তব্যগুলি প্রমাণসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন তাঁকে গ্রেফতার করা হয়নি, তা জানতে চেয়ে পুলিশের সঙ্গে আমার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। তিনি মিথ্যা দাবি করছেন যে তিনি একজন নাগরিক এবং মুম্বইয়ের বাসিন্দা।”