ডঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের (সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার মো. নাজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
আজ ১৩ অক্টোবর সাবেক কমিশনার মো. নাজির হোসেন মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, "জনপ্রতিনিধি হিসেবে এলাকা ও জনগণের সেবায় মরহুম মো. নাজির হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
