হবিগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে যান মরিয়ম। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় মরিয়মের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে বাঁশবাজারের পার্শ্ববর্তী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাজল সরকার/অন্তরা/
আরও পড়ুন
দাউদকান্দিতে সাপ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের একটি মসজিদের পাশ থেকে ৩০টি বিষধর সাপ উদ্ধার করেন স্থানীয়রা। পরে সাপ আতঙ্কে সেগুলো পিটিয়ে মেরে ফেলেন এলাকাবাসী।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কদমতলীর রানা জুয়েল বাড়ির জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রানা জুয়েল বাড়ির মসজিদের পাশে হঠাৎ করে কয়েকটি সাপ দেখতে পান এলাকার লোকজন। জনবসতিপূর্ণ এলাকা ও পবিত্র মসজিদের পাশে একসঙ্গে এত সাপ দেখে উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।
আরও পড়ুন
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ মসজিদের পাশে একসঙ্গে এত সাপের উপস্থিতি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভবিষ্যতে কোনো ধরনের বিপদের ঝুঁকি এড়াতেই সাপগুলোকে মেরে ফেলা হয়েছে।
কদমতলী সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মারুফ হোসেন বলেন, আমরা প্রতিদিনই মসজিদের পাশে দিয়ে স্কুলে যাই, আমাদের মনে এখন ভয় লাগছে। স্কুলে যাওয়ার সময় যদি সাপে কেটে দেয়।
কৃষি ও পরিবেশবিদ সহকারী অধ্যাপক মতিন সৈকত বলেন, পথচারী অথবা গ্রামবাসী এলাকায় রাস্তায় সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দেন এমন পরিস্থিতিতে সাপ পিটিয়ে না মেরে নিকটস্থ বন্যপ্রাণী উদ্ধারকারী দল (ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম) কিংবা বন বিভাগকে খবর দেওয়া উচিত।
লিটন সরকার/রিফাত/
আরও পড়ুন
কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের খবর আমরা পাইনি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন
ট্রেনটি উদ্ধার কার্যক্রমের বিষয়ে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা সম্ভব হবে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জহির শান্ত/অন্তরা/
আরও পড়ুন
রামেকে ৫ দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা সামগ্রীর সংকট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধে প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি তাদের সংঘবদ্ধ হুমকিরও শিকার হতে হচ্ছে।
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির মধ্যে অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।
তারা আরও জানান, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে পাঁচ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিগুলো, বর্তমান পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এনায়েত করিম/খাদিজা রুমি/
আরও পড়ুন
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১০৭ বোতল ভারতীয় মদসহ ২৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে জকিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) সিলেট জেলার কানাইঘাট এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ অভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ছারীগাছা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১০৭ বোতল এবং ১টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ ও পিকআপ এর সিজারমূল্য ২১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন
পাশাপাশি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক অভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি রসুন ৪০০ কেজি, পান জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৩৪ হাজার টাকা।
এই অভিযানগুলোর মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিফাত/
