প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। উৎসবের সৌন্দর্য ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজনে কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। তাঁরা বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে। জেলা পরিষদের এ উদ্যোগকে দুর্গাপূজা উদযাপনে সহায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সিরাজগঞ্জের সব পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
The post সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ appeared first on ভোরের চেতনা.
