শেষ হতে চলেছে 'বিগ বস বাংলা'? সময়ের আগেই থামছে এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের পথ চলা? এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেটা দেখেই তেমনটাই অনুমান করছে দর্শকরা।
কী দেখানো হয়েছে 'বিগ বস বাংলা'র প্রোমোতে? বিগ বস প্রতিযোগীদের উদ্দেশ্যে বলে, জীবনের প্রতিটি অধ্যায় যে আমাদের ইচ্ছে মতো শেষ হবে তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এরপরই দেখা যায় সমস্ত প্রতিযোগীরা কান্নাকাটি করছেন। কেউই সেই খবর যেন মানতে পারছেন না। এরপরই ঝিলম কিছু একটা নির্দেশ পড়েন বিগ বস এর। তারপরই দেখা যায় 'বিগ বস বাংলা'র দুর্গের দরজা খুলছে। কী হবে তাতে? জল্পনা অনুযায়ী শো শেষ হয়ে যাচ্ছে অসময়ে? নাকি কেউ বাদ পড়বেন? কী ঘটতে চলেছে 'বিগ বস বাংলা' -এ।
এদিন আর একটি প্রোমোতে দেখানো হয়েছে, ভরত কল ও জীতু কামালকে গোপনে কনফেশন রুমে ডাকলেন 'বিগ বস'। সেখানে তাঁদের এমন এক সত্যি জানালেন যা মেনে নিতে তাঁদেরও কষ্ট হচ্ছিল। এরপরই দুর্নিবার জীতুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। কিন্তু কেন? সেটাই জানতে উদগ্রীব সকল দর্শকরা।
প্রসঙ্গত, দুর্গাপুজোর আগেই বাড়ি ফিরলেন অনুষ্কা ঘোষ। এদিন বাদ পড়েই অনুষ্কা জানালেন খুবই দুর্ভাগ্যজনক যে তিনি বাদ পড়লেন। আর তিনি আসার আগেই অর্ধেক গেম খেলা হয়ে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি বাদ পড়ে গেলেন। তবে তিনি ১০০ নয়, ১১০ শতাংশ দিয়েছেন। সকলের মধ্যে তিনিই সকলের নজর কেড়েছেন, এটাই তাঁর প্রাপ্য।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা।
https://youtu.be/8Ne98a9v8iM?si=muA40MBbsooGOIzU
