সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ সকাল
নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার রাতে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগশাজসের তথ্য পেয়েছে পুলিশ। তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
