অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থিত দিরাই-শাল্লার বিশিষ্ঠ নাগরিকবৃন্দ সহ যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সম্মানে গতকাল যুক্তরাজ্যের 'পামট্রি বানক্যুয়েটিং' হলে 'ওয়ান বাংলাদেশ ইউকে' র উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থিত দিরাই-শাল্লার বিশিষ্ঠ নাগরিকবৃন্দ সহ যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের সমসাময়িক বিষয়, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, গণতন্ত্রের প্রাতিষ্ঠিকীকরণের উপর গুরত্বারোপ করেন। এরপর উপস্থিত সবাই প্রশ্নোত্তরের মাধ্যমে অ্যাডভোকেট শিশির মনিরের সাথে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেন। দেশের আইন, বিচারব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা ও প্রবাসীদের অধিকার নিয়ে তাঁর বক্তব্য উপস্থিত সবাই আগ্রহভরে উপভোগ করেন। আলোচনায় প্রবাসীদের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা, দেশের মাদক সমস্যা, প্রবাসীদের জমি দখল, বন্দরে অবৈধ আয়ের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারি প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়সমুহ বিস্তারিতভাবে উঠে আসে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার, ব্রিটিশ বাংলাদেশ কেটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট সাংবাদিক শফিকুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট মোঃ আশিকুর রহমান প্রমুখ।
