বাউফলে মা-ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ৩য় দিনে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস অফিসের যৌথ টিম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে ১৯ দিন করে কারাদ- দেওয়া হয়। অপর একজনকে ৩০ দিনের কারাদ- দেওয়া হয়েছে। শনিবার রাতে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ও চন্দদ্বীপসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল। উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ।