ক্লাস রুটিন, পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি এবং ফি পরিশোধের তথ্য এক জায়গায় পেতে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
সোমবার ‘সাউদার্ন সিআইএস (SiS) মোবাইল অ্যাপ’ নামে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস রুটিন, পরীক্ষার সময়সূচি ও ফলাফলসহ বিভিন্ন একাডেমিক তথ্য দেখতে পারবেন। পাশাপাশি ফি পরিশোধ এবং বকেয়ার হিসাবও জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ও অন্যান্য খবরও পাওয়া যাবে অ্যাপটিতে।
বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক তৌহিদুল আলমের নেতৃত্বে একদল তরুণ প্রযুক্তিবিদ অ্যাপটি তৈরি করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব শিক্ষার্থীকে অ্যাপটি ডাউনলোড করে নিজেদের প্রোফাইল হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে। অ্যাপ ব্যবহারে প্রযুক্তিগত সমস্যায় পড়লে ছাত্রকল্যাণ বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
The post এক অ্যাপেই সাউদার্ন ইউনিভার্সিটির একাডেমিক সেবা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
