আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রায় দুই বছর আগে তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে নেমেছিলেন। গত বছর সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে তোলপাড় ফেলে দেন জাহানারা। যে কারণে তাকে আজীবন নিষিদ্ধ করে বিসিবি।
এদিকে, ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, জাতীয় দল থেকে নিজ থেকে নেওয়া বিরতির সমাপ্তি ঘটাতে চান জাহানারা এবং ক্যারিয়ার শেষ করার আগে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে চান। বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন। আর এ বিষয়ে বিসিবি আলোচনার পর দ্রুতই সিদ্ধান্ত নেবে বলেও জানান বাবু।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাহানারা। এরপর গত বছরের শুরুতে মানসিকভাবে প্রস্তুত না থাকায় তিনি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেওয়ার কথা জানান। চলে যান অস্ট্রেলিয়ায় এবং এরপর থেকে তিনি বাংলাদেশ নারী ক্রিকেটের কোনো পর্যায়ের সঙ্গেই আর যুক্ত নেই। জাতীয় দলের কাঠামোর অংশও হননি জাহানারা, অংশ নেননি ঘরোয়া প্রতিযোগিতায়ও।
৩৩ বছর বয়সী এই পেসার আবারও বাংলাদেশ জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন বিসিবিকে। যাতে মাঠ থেকেই তিনি পেশাদার ক্রিকেটকে বিদায় বলতে পারেন। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেছেন, ‘হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’
আরও পড়ুন
এ ছাড়া জাহানারা দলীয় কোন্দলে বিশ্বাসী নন বলেও জানিয়েছেন বলে উল্লেখ করেন বাবু, ‘সে বলেছে, “আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি।” আমি কোনো ধরনের দলীয় কোন্দলে বিশ্বাসী নই। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।’

২০২৫ সালের নভেম্বরে দেশের ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া কয়েকটি অভিযোগ সামনে আনেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এর মধ্যে অন্যতম ছিল সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুকে আজীবন বা স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।
এএইচএস
