বৈঠকে বৈশ্বিক ছাত্র আন্দোলনের গতিপ্রকৃতি, জ্ঞান-গবেষণা, যুবসমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, নেতৃত্ব গঠন এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
তুরস্ক সফররত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম রোববার (১১ অক্টোবর) ইস্তাম্বুলে International Islamic Federation of Student Organizations (IIFSO)-এর কার্যালয়ে সংগঠনটির শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বৈশ্বিক ছাত্র আন্দোলনের গতিপ্রকৃতি, জ্ঞান-গবেষণা, যুবসমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, নেতৃত্ব গঠন এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন IIFSO-এর সহকারী সাধারণ সম্পাদক Abdullah Al Kariyoni, এক্সিকিউটিভ বোর্ডের সদস্য Abdul Wahid ও Hafiz Uzair Ali Khan এবং তুরস্কের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক সম্পাদক Islam Al shirbini।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
#IIFSO #Chhatrashibir #Bangladesh
