শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে। এই ছুটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং আদালত বন্ধ। ফলে সড়কে যানবাহনের সংখ্যাও অনেকটা কম। এই ছুটি প্রভাব ফেলেছে বায়ুদূষণেও। আজ ঢাকা দূষণ তালিকায় ৭ নম্বরে রয়েছে, যেখানে সোমবার ছিল চার নম্বরে।
সকাল ৯টা ৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিজ্ঞাপন
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে, দিল্লির দূষণ স্কোর ২০১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ঢাকার দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর।
বিজ্ঞাপন
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
