
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
আয়েশা আক্তার
ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এরই অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া আর কে সড়ক এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরেজমিনে পরিদর্শন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতি শনিবারের সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীকে পরিচ্ছন্ন, মশকমুক্ত ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। কারণ, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে।
কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও মশকমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব—পরিচ্ছন্ন নগরী গড়তে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন
