প্রাক্তন জাসদ ফোরামের উদ্যোগে জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা অধ্যাপক নুরুদ্দীন জাহেদ মন্জ্ঞুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা প্রাক্তন জাসদ ফোরামের নেতা সোলায়মান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ( ২৫ অক্টোবর) সন্ধ্যায় চকবাজারস্হ ডা.মাহফুজুর রহমান ল্যাবে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন ডা.মাহফুজুর রহমান।
- Advertisement -
এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব ডা.শাহ আলম ভুঁইয়া, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, প্রাক্তন জাসদ ফোরামের নেতা নূরুল আরশাদ চৌধুরী, মশিউর রহমান খান, ক্যাবের নেতা জানে আলম, সাবেক ছাত্রনেতা শেখ গোলাম মোহাম্মদ রাজু, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মনোজিত ধর, মীর সাকিব প্রমুখ।
সভায় বক্তারা অধ্যাপক নুরুদ্দীন জাহেদ মন্জ্ঞুর সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে বলেন, নুরুদ্দীন জাহেদ আজীবন মেহনতী মানুষের মুক্তির লড়াইয়ে অবিচল ছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
