অত্যন্ত প্রতিরক্ষাসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার ক্ষমতা ইরানি মিসাইলের আছে বলে জানিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেছেন, “শুধুমাত্র পরিমাণের দিক দিয়েই আমাদের মিসাইলের সংখ্যা বাড়েনি। প্রযুক্তিগত দিক দিয়েও আমাদের মিসাইলের পরিধি বেড়েছে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো ও সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়।
দখলদার ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির কথা গোপন রাখলেও আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ পেয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরান এত বেশি হামলা চালিয়েছে যে সেগুলোর বেশিরভাগ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
আরও পড়ুন
এদিকে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো লড়াই না হলেও; মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে।
ইরান হুমকি দিচ্ছে যদি মার্কিনিরা অবরোধ প্রত্যাহার না করে তাহলে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হবে।
এছাড়া ইরানিরা হরমুজে তাদের অবরোধ অব্যাহত রেখেছে। তাদের অনুমতি ছাড়া সেখান দিয়ে যে জাহাজই যাওয়ার চেষ্টা করছে সেটিতে তারা হামলা চালাচ্ছে।
সূত্র: মেহের নিউজ
এমটিআই
