ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এর ফরমপূরণের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের বর্ধিত সময়সীমার মধ্যে পরীক্ষার ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞাপন
অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
বিএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
