চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) এবার পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন ডা. শাহাদাত হোসেন। মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব জুয়েল রানা।
- Advertisement -
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত। সংশোধিত আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, এ সময়ে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতাও পাবেন।
এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন শাহাদাত। পরে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে ওই নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর আদালতের ওই রায়ের মধ্য দিয়ে মেয়র পদে তাঁর বিজয় স্বীকৃতি পায়।
