
অবশেষে দেশে ফিরছেন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের হাতে আটক ৩০ বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার দুপুরের দিকে তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।
অভিবাসন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ এক বিবৃতিতে জানিয়েছেন, ওই ৩০ বাংলাদেশি কাজের আশায় বিভিন্ন সময় কম্বোডিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর কিছু চক্র তাদেরকে আটকে রেখে স্ক্যামের মতো বেআইনি কাজ করতে বাধ্য করতো।
একপর্যায়ে কম্বোডিয়া সরকার তাদেরকে উদ্ধার করে দেশে ফেরার সুযোগ করে দেয়। কিন্তু গত তেসরা সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে বন্দিশালায় পাঠায়। ঘটনাটি জানার পর ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ আটক বাংলাদেশিদের মুক্তি নিশ্চিত করে দ্রুত দেশে ফেরানোর দাবি জানায় বাংলাদেশ সরকারের কাছে।
সেই প্রেক্ষিতেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠানো হয়, যেখানে বন্দি ৩০ বাংলাদেশি নাগরিকের দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এরপর থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সহায়তায় আটক বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন এবং মঙ্গলবার দেশে ফিরে আসছেন বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।
The post মুক্তির পর কম্বোডিয়া থেকে দেশে ফিরছেন ৩০ বাংলাদেশি appeared first on অর্থসূচক.
