সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম ও জুবের আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ আলী সুরুজ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, সেলিম আহমেদ সেলু, লুৎফুর রহমান, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিবজুর বিশ্বাস রাজু, মো. শাকিল আহমেদ ও মো. নুরুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে অসুস্থ নাজির আহমদের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, নাজির আহমদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিজ্ঞপ্তি
