কুমিল্লা সদর উপজেলায় মো. কাউসার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় কাউসারকে কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত কাউসার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কবিরের ছোট ভাই।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
