আজকাল ওয়েবডেস্ক: জার্মানির বোহুম শহরে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে নিহত হয়েছেন তিন ভারতীয়। জানা গিয়েছে, নিহতরা সকলেই কেরলের বাসিন্দা। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা সেই সন্দেহে শুরু হয়েছে তল্লাশিও৷ ঘটনার খবর সামনে আসতেই হুলুস্থুল পড়ে গিয়েছে৷
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহতরা কেরলের বাসিন্দা৷ তাঁদের নাম, নোভা সাবু (২৫), অঞ্জলি শীলা জয় (২৫) এবং সিভিন জনি (২৬)। অনুমান করা হয়েছে এটি দুু্র্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন৷ এই ঘটনায় খুনের সন্দেহে ভবনেরই এক রোমানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল। তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে, নিচতলায় আগুন লাগার পর তা কাঠের সিঁড়ি দিয়ে দ্রুত উপরে ছড়িয়ে পড়ে। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
নিহত তিন যুবক যুবতী সম্প্রতি উচ্চশিক্ষা আর কাজের সূত্রে জার্মানি গিয়েছিলেন। তাঁদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার ও স্থানীয় প্রবাসীরা। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
