চুক্তির আওতায় নগদের ডিস্ট্রিবিউটররা এসবিএসি ব্যাংকের যেকোনো শাখায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে অর্থ জমা দিতে পারবেন
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
এসবিএসি ব্যাংক ও নগদ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
এসবিএসি ব্যাংক পিএলসি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ লিমিটেড’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈনুল কবীরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, এফসিএ।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়ার জন্য নগদের ডিস্ট্রিবিউটররা এসবিএসি ব্যাংকের যেকোনো শাখা ব্যবহার করতে পারবেন। এর ফলে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরদের আমানত জমা দেওয়ার সুবিধা বাড়বে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ হিমায়নুদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নাহিম উদ্দিন, সিএফএ, নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া, হেড অব ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশন্স আবিদ খান এবং হেড অব ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট অ্যান্ড এসওসি দেবব্রত কুমার চন্দ (পলাশ) উপস্থিত ছিলেন।
এ ছাড়া এসবিএসি ব্যাংকের রিটেইল ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আক্তার, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আমিনুল হক, এফসিএ, ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ শফিউল আজম এবং হেড অব ট্রেজারি ও এসভিপি দেওয়ান আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

