পায়েস
যেকোনো উৎসব বা শুভদিনে পায়েস তো লাগবেই। পূজায় লুচির সঙ্গে বা শেষ পাতে পায়েসের কদর সবচেয়ে বেশি
উপকরণ :
দুধ ১ লিটার, পোলাওয়ের চাল ৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম আধা কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, লবণ সামান্য, গুঁড়া দুধ আধা কাপ, এলাচি, দারুচিনি, তেজপাতা ১টি করে, গুড় অল্প, কুচি করে কাটা কাঠবাদাম সাজানোর জন্য।
প্রণালি :
দুধে গরম মসলা দিয়ে জ্বাল দিতে হবে। নেড়ে নেড়ে জ্বাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। এরপর চাল দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবার কনডেন্সড মিল্ক আর ফ্রেশ ক্রিম দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর একটু লবণ দিয়ে নেড়ে ঘন করে নামিয়ে পরিবেশন করুন মজাদার পায়েস। ওপরে বাদাম কুচি ছড়িয়ে নিতে হবে।
