চট্টগ্রামের বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে ১৬তম বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং শিক্ষার প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞান অর্জন এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাস্টার নজির আহমদ ট্রাস্টের এ উদ্যোগ শিক্ষা বিস্তারে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে।
The post বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের ১৬তম বই বিতরণ, উপকৃত শিক্ষার্থীরা appeared first on ভোরের চেতনা.
