২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তানের গুলবাদিন নাইবের কীর্তি মনে আছে? চোটের ‘নাটক’ করে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন। ফের সেই ঘটনা ঘটাল আফগানিস্তান। আর সেই বাংলাদেশের বিরুদ্ধেই। ম্যাচের মোড় এবারও ঘুরে গেল। কাইস আহমেদের চোটের ‘নাটকে’ বাংলাদেশের বিরুদ্ধে হারতে থাকা টেস্ট ড্র করেছে আফগানিস্তান। লড়াকু মানসিকতা তো ছিলই, সঙ্গে একটু ‘নাটক’। দু’বছর পর আবার ‘বোকা’ হল বাংলাদেশ।
আফগানদের বিরুদ্ধে টেস্টে ৪৭৯ রানের বিরাট লক্ষ্য রেখেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় তাঁরা। একা দাঁড়িয়ে লড়ে যান সিদিকুল্লা অটল। ৩৩২ বলে ১১১ রানের অদম্য ইনিংস খেলে যান। প্রশংসা প্রাপ্য টেলএন্ডারদের। ৬০ বলে ৪ রান করেন ইসমাত আলম। ৮৫ বলে ১৯ রান করেন ইয়ামিন আহমাদজাই। রানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলের সংখ্যা। শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত থাকেন কোয়াইস আহমেদ। শেষমেশ ৮ উইকেট হারিয়েও টেস্ট ড্র।
শুধু লড়াকু ব্যাটিং নয়, ম্যাচের শেষদিকে ‘মাইন্ড গেম’ খেলেন কোয়াইস। দিন শেষ হতে আর ১০ মিনিট। ওভার বাকি ৩। আফগানদের ৮ উইকেট পড়ে গিয়েছে। তাইজুল ইসলামের একটা বল আটকে হঠাৎ হ্যামস্ট্রিং ধরে বসে পড়েন কাইস। একটু পর খোঁড়াতে খোঁড়াতে পিচের বাইরে গিয়ে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসে মেডিক্যাল টিম। তাঁর ফিট হয়ে ফের ব্যাটিংয়ে নামতে প্রায় ২ মিনিট চলে যায়। ওই সময় বাংলাদেশ ক্রিকেটারদের মুখ ছিল বিরক্তি ও হতাশায় ভরা। শেষ ওভারে দু’টো ছক্কা হাঁকিয়ে ম্যাচ ড্র করেন কাইস।
मैच खत्म होने में सिर्फ 10 मिनट बाकी थे और Qais Ahmad ने Gulbadin Naib वाली वाइब दे दी! Bangladesh को जीत के लिए सिर्फ 2 विकेट चाहिए थे, तभी Qais चोट के कारण मैदान पर रुक गए। लेकिन वापस आकर 49* रन ठोक दिए और मैच ड्रॉ कराने में अहम भूमिका निभाई!
https://t.co/p1bpIKbZu1
— Rakesh Sharma (@iamrkRakesh) October 13, 2026
যা দেখে অনেকের মনে পড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গুলবাদিন নাইবের কাণ্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রান তাড়া করছিল বাংলাদেশ। হঠাৎ পায়ে হাত দিয়ে বসে পড়েন গুলবাদিন। বেশ কিছুক্ষণ তাঁর চিকিৎসা চলে। তারপরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৮ রানে জিতে সেমিতে পৌঁছয় আফগানিস্তান।


