বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
বিনোদন ডেস্কনির্বাচনী সংস্কারের দাবিতে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড তারকা আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ২৮শে অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান খানের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে, যা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের দেশটিতে যাওয়া ও অবস্থানের সুযোগ দেয়। তবে ওসিআই কার্ডধারীরা ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, “প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান খান।”
পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ইমরান খানকে একটি নোটিশ দিয়েছে।
২০০৮ সালের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘জানে তু... ইয়া জানে না’ চলচ্চিত্রের জন্য পরিচিত এই অভিনেতা এখনো ওই নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
