শুভেন্দুর কড়া হুঁশিয়ারি আর CP-র বার্তার পরেই কি পিছু হটলেন?
রাজাবাজার থেকে পার্ক সার্কাস মেগা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকা এই মিছিল ঘিরে রাজাবাজারে চরম রাজনৈতিক নাটক দেখা গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি আর পুলিশ প্রশাসনের অনুমতি না মেলার পরে শেষ পর্যন্ত রাস্তায় নামলেনই না মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই কার্যত মুখ থুবড়ে পড়ল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি।
