ক্যান্টন ফেয়ারে ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেল দুই চীনা পণ্য
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪০তম ক্যান্টন ফেয়ারে নকশা পুরস্কারের সর্বোচ্চ সম্মাননা ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে চীনের চীনের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান জেডএক্সমোটো’র ৮২০ আরআর মডেল মোটরসাইকেল। দ্বিতীয়টি, ক্যাপসুল গ্যাস্ট্রিক এন্ডোস্কপি রোবট। সম্প্রতি ঘোষিত এই সম্মাননাকে প্রযুক্তি ও উদ্ভাবনে চীনা পণ্যের অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছে, এ মোটরসাইকেলটির সর্বোচ্চ ক্ষমতা ১৩৫ হর্সপাওয়ার। এটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে মাত্র ২ দশমিক ৮১ সেকেন্ড সময় নেয়। এর রেসিং সংস্করণ বিশ্ব সুপারবাইক চ্যাম্পিয়নশিপে ছয়টি পর্বে বিজয় ছিনিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, চিসুন ক্যাপসুল রোবটটি ওষুধের ক্যাপসুলের মতো গিলে খাওয়ার মাধ্যমে পাকস্থলীর ছবি ধারণ ও পরীক্ষা করতে পারে। প্রায় ২০ মিনিটে নল প্রবেশ না করিয়ে পরীক্ষা সম্পন্ন করা যায়। পাশাপাশি দূর থেকে চিকিৎসকের পর্যবেক্ষণের সুযোগও রয়েছে।
এ বছর ১৭৪টি প্রতিষ্ঠানের ২২২টি পণ্য নকশা পুরস্কার পেয়েছে।
সূত্র: সিএমজি
